শিক্ষা

পদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান

April 23, 2026
2 days ago
By SAJ
পদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান তাঁর পদ থেকে পদত্যাগ করছেন। তিনি আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানতে চাইলে মোহাম্মদ তানজীমউদ্দিন খান প্রথম আলোকে বলেন, প্রাতিষ্ঠানিক কারণ দেখিয়ে তিনি তিন পৃষ্ঠার পদত্যাগপত্র দিয়েছেন। তবে পদত্যাগপত্রে কী আছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তাঁর নিয়োগের মেয়াদ ছিল চার বছর। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন তিনি।

এর আগে গত ১৬ মার্চ ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন অধ্যাপক এস এম এ ফায়েজ। এরপর ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক মামুন আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।