বাংলাদেশ

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

May 24, 2026
2 months ago
By SAJ
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রভুক্ত দুই আসামি হলেন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার।

আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান এই অভিযোগপত্র জমা দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।