বাংলাদেশ

পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা, বিচ্ছিন্ন মাথা পাওয়া গেল শৌচাগারে

May 19, 2026
3 months ago
By SAJ
পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা, বিচ্ছিন্ন মাথা পাওয়া গেল শৌচাগারে

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। শিশুটির বিচ্ছিন্ন মাথা বাসার শৌচাগারে পাওয়া গেছে।

নিহত শিশুর নাম রামিসা আক্তার। সে পরিবারের সঙ্গে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় থাকত। তার বাবার নাম আবদুল হান্নান মোল্লা।

পুলিশ ও নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির প্রথম আলোকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।

ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন প্রয়োজনীয় তথ্য আর আলামত সংগ্রহের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।