বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন তারেক রহমান

January 15, 2026
3 months ago
By SAJ
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র আজ বেলা পৌনে ১২টার দিকে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলেছে, আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠকটি হবে।