শিক্ষা

রোটারি পিস ফেলোশিপ, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়াশোনা

February 11, 2026
2 months ago
By SAJ
রোটারি পিস ফেলোশিপ, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়াশোনা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রোটারি পিস ফেলোশিপ ২০২৭-২০২৮ ঘোষণা করা হয়েছে। এটি একটি ‘পূর্ণ অর্থায়িত’ ফেলোশিপ প্রোগ্রাম, যা ১৭০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে শান্তি ও উন্নয়ন খাতে নেতৃত্ব প্রদানের সুযোগ দেবে।

যেসব বিশ্বিবদ্যালয়ে পড়ার সুযোগ —ডিউক ইউনিভার্সিটি ও ইউএনসি, যুক্তরাষ্ট্র —ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি, জাপান —ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড, ইংল্যান্ড —ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া —উপসালা ইউনিভার্সিটি, সুইডেন এ ছাড়া পেশাজীবীদের জন্য প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্টিফিকেট প্রোগ্রাম আছে, যা উগান্ডা, তুরস্ক ও ভারতের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

ফেলোশিপের সুবিধাফেলোশিপে নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন পূর্ণ টিউশন ফি, আবাসন, রাউন্ড-ট্রিপ বিমানভাড়া, স্বাস্থ্য বিমা এবং ইন্টার্নশিপ ও ফিল্ড স্টাডি খরচ। প্রোগ্রামে একাডেমিক কোর্স, ওয়ার্কশপ, বাস্তব অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং চূড়ান্ত সেমিনার অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদনের যোগ্যতা—বিশ্বব্যাপী সব জাতির শিক্ষার্থী আবেদন করতে পারবেন।—স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।—মাস্টার্স প্রোগ্রামের জন্য তিন বছরের কাজের অভিজ্ঞতা, সার্টিফিকেট প্রোগ্রামের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।—নেতৃত্ব প্রদর্শনের ক্ষমতা থাকতে হবে।—শেষ ডিগ্রির পর অন্তত তিন বছরের ফাঁক থাকা উচিত।

আবেদনপ্রক্রিয়াআবেদন সম্পূর্ণ অনলাইনে। সার্টিফিকেট প্রোগ্রামের জন্য একটি সোশ্যাল ইমপ্যাক্ট প্ল্যানও আবশ্যক।আবেদনের শেষ তারিখ১৫ মে ২০২৬