বিনোদন

শাহরুখ থেকে কাজল, পর্দায় চুম্বন দৃশ্যে আপত্তি কোন তারকাদের

April 29, 2026
3 months ago
By SAJ
শাহরুখ থেকে কাজল, পর্দায় চুম্বন দৃশ্যে আপত্তি কোন তারকাদের
১ / ৮কাজল সাধারণত চুম্বন দৃশে অভিনয় করেন না। অন্তত ক্যারিয়ারের তিন দশক ধরে এই নিয়ম মেনে চলেছেন। তবে বিশেষ কারণে ‘নো কিসিং’ নীতি ভেঙেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘দৃশ্যটি হঠাৎ করে সিরিজে যোগ করা হয়নি বরং চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটা শুধু চুম্বন ছিল না, চরিত্রটাকে দর্শকের সামনে উপযুক্ত করে তোলার প্রয়োজনীয় উপাদান। চিত্রনাট্যের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, তাই এই অংশটুকু বাদ দিলে চরিত্রের একটা বড় অংশই বাদ চলে যেত। একজন পেশাদার শিল্পী হিসেবে সিদ্ধান্ত বদলেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে। আইএমডিবি২ / ৮শাহরুখ খানেরও নাকি চুম্বন দৃশ্যে আপত্তি ছিল। ২০১২ সালে অবশ্য নীতি বদল করেন। যশ চোপড়ার ‘যব তক হ্যায় জান’ ছবিতে ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। এএফপি৩ / ৮কাজলের মতো ‘নো কিসিং’ পলিসি নিয়েই চলতেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারে এই নীতি মেনে চলেছেন তিনি। তারপর সুজয় ঘোষের ‘লাস্ট স্টোরি ২’–তে চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। তবে অভিনেত্রী জানান, অযথা জনপ্রিয়তার আশায় নয়, চিত্রনাট্যের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদল। তামান্নার আরও দাবি, পরিচালক সুজয় ঘোষের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করতে চাননি। তাই চুম্বনের দৃশ্যে আপত্তি করেননি। এএফপি৪ / ৮‘নো কিসিং’ নীতিতে এখনো বদল আসেনি সালমান খানের। এখন পর্যন্ত রিল লাইফে ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি তিনি। তার নেপথ্যে অবশ্য রয়েছে একাধিক কারণ। নিজে মুখে সালমান জানান, ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করতে অস্বস্তিবোধ করেন ‘ভাইজান’। পরিবারের কথা ভেবেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান না তিনি। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে৫ / ৮এখন পর্যন্ত কোনো ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। তাঁর দাবি, এই দৃশ্যে অভিনয় করতে অস্বস্তিবোধ করেন। এই সিদ্ধান্তের জন্য কোনো বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হলেও সিদ্ধান্ত থেকে একচুলও নড়বেন না বলেই দাবি অভিনেত্রীর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৬ / ৮‘নো কিসিং’ নীতি মেনে চলেন ববি দেওল। ভরা শুটিং সেটে সবার সামনে চুম্বনে অস্বস্তি হয় অভিনেতার। কাকতালীয়ভাবে আবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিতে একটি চুম্বন দৃশ্য ছিল ববির। তবে পরবর্তী সময়ে পরিচালকের সিদ্ধান্তে ওই দৃশ্যটি মুছে দেওয়া হয়। ইনস্টাগ্রামা থেকেআরও পড়ুন‘অস্বস্তিতে ছিলাম’, চুম্বন দৃশ্য নিয়ে কাজল২৬ এপ্রিল ২০২৬৭ / ৮চুম্বন দৃশ্যে আপত্তি রয়েছে রীতেশ দেশমুখেরও। ২০১০ সালে মিলাপ জাভেরির ‘জানে কাহা সে আয়ি হ্যায়’ ছবিতে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফেরান। মনে করেন, শুটিং সেটের ভিড়ে এমন দৃশ্যে অভিনয় করার সময় একাত্ম হতে পারবেন না। তবে ২০২২ সালে ‘ভেদ’ ছবিতে রিয়েল এবং রিল লাইফ পার্টনার জেনেলিয়া ডিসুজাকে চুমু খান রীতেশ। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে৮ / ৮দক্ষিণী তারকা সাই পল্লবীও একই নীতিতে বিশ্বাসী। তিনি নাকি অনস্ক্রিন চুমুর দৃশ্যে অভিনয় করতে লজ্জা পান। সে কারণে এমন কোনো দৃশ্যে অভিনয় করেন না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনবলিউড থেকে আরও দেখুনসালমান খানকাজলহিন্দি সিনেমাশাহরুখ খান