জীবনযাপন

সালমান খানের খামারবাড়িতে কী আছে? ১০ ছবিতে ঘুরে দেখুন ‘ভাইজান’-এর প্রিয় ঠিকানা

July 30, 2026
2 weeks ago
By SAJ
সালমান খানের খামারবাড়িতে কী আছে? ১০ ছবিতে ঘুরে দেখুন ‘ভাইজান’-এর প্রিয় ঠিকানা
১ / ১০অভিনেতা আয়ুশ শর্মা সালমান খানের ছোট বোন অর্পিতা খানের স্বামী। সম্প্রতি তিনি জানান, সালমানের সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটি হলো পানভেলের এই খামারবাড়ি।ছবি: ইনস্টাগ্রাম থেকে২ / ১০ব্যস্ততার ফাঁকে নিজের মতো সময় কাটাতে সালমান প্রায়ই চলে আসেন মুম্বাই শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পানভেলের এই খামারবাড়িতে।ছবি: ইনস্টাগ্রাম থেকে৩ / ১০করোনাকালে লকডাউনের বড় একটি সময়ও সালমান এই খামারবাড়িতেই ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে কৃষিকাজ, ঘোড়ায় চড়া ও প্রকৃতির মাঝে সময় কাটানোর নানা ছবি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।ছবি: ইনস্টাগ্রাম থেকেআরও পড়ুনছবিতে দেখুন লুই ভুইতোঁ পরিবারের ১৬৭ বছরের পুরোনো বাড়িটি২৬ জুলাই ২০২৬৪ / ১০খামারবাড়িতে আছে ধানখেত, বাগান ও চাষাবাদের জায়গা। সালমান নিজেও ট্রাক্টর চালান; ধানের চারা রোপণ ও বাগানের কাজ করতে পছন্দ করেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে৫ / ১০এখানে আছে ঘোড়া, গরু, ছাগল, খরগোশসহ বিভিন্ন প্রাণী। একসময় এখানে ১১টি ঘোড়াও ছিল।ছবি: ইনস্টাগ্রাম থেকে৬ / ১০বিশাল সুইমিংপুল, কৃত্রিম লেক, ছোট ছোট টিলা ও প্রাকৃতিক পরিবেশ খামারবাড়িটিকে শহরের বাইরে আলাদা এক জগতে পরিণত করেছে।ছবি: ইনস্টাগ্রাম থেকে৭ / ১০শুধু অবকাশযাপন নয়, বন্ধু ও পরিবারের নানা আয়োজনও হয় এখানে। সালমানের জন্মদিনের অনেক অনুষ্ঠানও এই খামারবাড়িতেই হয়েছে। ছবিতে সালমানের ভাই সোহেল খান ও তাঁর দুই ছেলে।ছবি: ইনস্টাগ্রাম থেকেআরও পড়ুনসুনীল শেঠির খামারবাড়ির ছাদ ভেদ করে উঠে গেছে গাছ, ঘরের নিচে ঝরনা২৫ জুলাই ২০২৬৮ / ১০কাজের বাইরে সময় পেলেও অলস থাকেন না সালমান। ব্যায়াম, ঘোড়ায় চড়া, ছবি আঁকা কিংবা প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি, এ সবই তাঁর দৈনন্দিন রুটিনের অংশ।ছবি: ইনস্টাগ্রাম থেকে৯ / ১০করোনাকালে এখান থেকেই বিভিন্ন ত্রাণ ও খাদ্যসহায়তা কার্যক্রম পরিচালনা করেছিলেন সালমান। তাঁর ‘বিয়িং হাংরি’ উদ্যোগের একটি অংশও এই খামারবাড়ি থেকেই পরিচালিত হয়।ছবি: ইনস্টাগ্রাম থেকে১০ / ১০আয়ুশ শর্মার ভাষায়, ‘ফার্মহাউসে নিজের ইচ্ছায় যাওয়া যায়; কিন্তু ফেরার সময় ঠিক করেন ভাই।’ছবি: ইনস্টাগ্রাম থেকেআরও পড়ুনসালমান খানের প্রাইভেট জেট, গাড়িসহ বিলাসবহুল আর কী কী আছে১৩ নভেম্বর ২০২৩প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনগৃহসজ্জা থেকে আরও দেখুনবলিউড তারকাখামারসালমান খানবাড়িঘর