শীতে গ্রামীণ পরিবেশের ১০টি ছবি
December 17, 2025
4 months ago
By SAJ
১ / ১০ভোরের সূর্য উঁকি দিচ্ছে আকাশে। নদীর ঘাটে সিঁড়িতে বসে রোদ পোহাচ্ছে একটি শিশু। নৌকা নিয়ে কাজে যাচ্ছেন এক কৃষকছবি: কবির হোসেন২ / ১০রোদ পড়েছে শিশিরভেজা মটরশুঁটির গায়েছবি: কবির হোসেন৩ / ১০সকাল সকাল তরতাজা পালংশাক তুলে বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষকছবি: কবির হোসেন৪ / ১০নতুন ফসলের জন্য জমি তৈরি হচ্ছে। চাষ দিচ্ছেন হাতে টানা লাঙলের ফলায়ছবি: কবির হোসেন৫ / ১০‘হায় চিল, সোনালী ডানার চিল...’ যদিও ছবিতে চিল নেই, তবু এই ছবি দেখে জীবনানন্দ দাশের লাইনটাই যেন মনে আসেছবি: কবির হোসেন৬ / ১০গরম পোশাক পরে নদীর পাড় ধরে দোকানে যাচ্ছে দুই শিশুছবি: কবির হোসেনআরও পড়ুনচরের নারীদের তৈরি পোশাকে ফ্যাশন শো০১ ডিসেম্বর ২০২২৭ / ১০দল ধরে খেত থেকে আলু তুলছেন একদল কিষান–কিষানিছবি: কবির হোসেন৮ / ১০‘ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে,/ সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে।’ জসীমউদ্দীনের কবিতার এই চরণ দুটি যেন এমন দৃশ্য থেকে নেওয়াছবি: কবির হোসেন৯ / ১০সকালের রোদ গায়ে মেখে বই পড়ার মজাই আলাদাছবি: কবির হোসেন১০ / ১০সন্ধ্যা হতেই আগুনে হাত সেঁকতে সেঁকতে চলে আড্ডাছবি: কবির হোসেনআরও পড়ুনকেমন ছিল পৌষ উৎসবের ফ্যাশন শোর রানওয়ে১৪ ডিসেম্বর ২০২৫প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনজীবনযাপন থেকে আরও দেখুনগ্রামের দৃশ্যপ্রকৃতিপ্রকৃতির ছবিশীতকালমেরিল শীত উৎসব