শেষ ৩২–এ পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, প্রথম জয়ে ইতিহাস ডিআর কঙ্গোর
June 28, 2026
1 month ago
By SAJ
পর্তুগাল ০ : ০ কলম্বিয়া
ডিআর কঙ্গো ৩ : ১ উজবেকিস্তান
লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা সহসা হচ্ছে না। আর্জেন্টিনার মতো পর্তুগালও গ্রুপসেরা হলে দুজনের দেখা হতে পারত কোয়ার্টার ফাইনালে। তবে রোনালদোর দল আজ কলম্বিয়ার সঙ্গে ড্র করায় গ্রুপসেরা হতে পারেনি। ‘কে’ গ্রুপে দ্বিতীয় হওয়ায় পর্তুগালকে এখন রাউন্ড অব থার্টি টুতে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সামনে এগোলে শেষ ষোলোয় মুখোমুখি হবে স্পেনের। রোনালদো–মেসির দেখা হওয়া সম্ভব শুধু ফাইনালে।
এ দিকে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো প্রথমবারের মতো জয় তুলে নকআউটে পৌঁছে গেছে। আফ্রিকান দলটি নবাগত উজবেকিস্তানকে হারিয়েছে ৩–১ গোলে।