সিনেমায় ববিতার বউয়ের সাজে একালের কনের সাজ, মিলিয়ে দেখুন
March 11, 2026
1 month ago
By SAJ
১ / ৭অভিনেত্রী ববিতার ‘টাকা আনা পাই’ সিনেমাটি মুক্তি পায় ১৯৭০ সালে। সে সময়ের ধনী পরিবারের কনের সাজ উঠে আসে ববিতার মাধ্যমে।ছবি: ভিডিও থেকে২ / ৭গলায় ভারী নকশার চোকার, কানে দুল, মাথায় টিকলি আর উঁচু করে বাঁধা খোঁপা দেখে সে সময়ের কনে সাজের একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়।ছবি: ভিডিও থেকে৩ / ৭ববিতার খোঁপায় সে সময় বেশ প্রচলিত জরির মালা। পাশাপাশি এই সিনেমায় বিয়ের সাজে মালা শাড়ি পরেছিলেন ববিতা। এই শাড়িও সে সময়ের জনপ্রিয় ও অভিজাত শাড়ি ছিল।ছবি: ভিডিও থেকে৪ / ৭এখনকার কনের চুলের সাজেও থাকতে পারে জরির ব্যবহার। এই একটি অনুষঙ্গ ব্যবহার করেই পুরো সাজে ভিন্নতা আনা যায়। টিকলির নকশাটি খেয়াল করে দেখুন, ছিমছাম ও লম্বা। এখনকার কনে সাজের জন্য আদর্শ।মডেল: সায়রা, গয়না: গ্লুড টুগেদার, পোশাক: ক্যানভাস। ছবি: কবির হোসেন৫ / ৭গলায় চোকার এ যুগের কনেরাও পছন্দ করছেন। অতটা ভারী না হলেও হালকা নকশার হতে পারে। সঙ্গে আরেকটি মালা দিয়ে স্তর তৈরি করা যায়। ববিতার সাজে মেকআপ ছিল বেশ হালকা। অনেক গয়না পরলেও অতিরিক্ত মনে হয়নি।মডেল: সায়রা। ছবি: কবির হোসেন৬ / ৭অতিরিক্ত সাজ আর গয়নায় অনেক সময় ব্যক্তিত্ব ঢাকা পড়ে যায়। এখানে সেটা ঘটেনি। এ যুগের কনেরাও এমন সাজ পছন্দ করেন।মডেল: সায়রা, ছবি: কবির হোসেন৭ / ৭এবার বলুন, একালের কনেকে কতটা ববিতার মতো করে তোলা গেল?ছবি: প্রথম আলো ও ভিডিও থেকেআরও পড়ুনবিয়ের সাজে জেফার ও রাফসান, পোশাক ডিজাইনের গল্প জানালেন সাফিয়া সাথী১৪ জানুয়ারি ২০২৬প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনস্টাইল থেকে আরও দেখুনশাড়িফ্যাশনমেকআপবর্ণিল বিয়েবিয়ের সাজববিতাঢাকাই সিনেমা