সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটিতে বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণা, সুযোগ যাঁদের
////////////////////
অপরচুনিটিজ সার্কেল
//////////////
/////////////
সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কেএইউএসটি) ছয় সপ্তাহের মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্পের আবেদন চলছে। সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতকেরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্প অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। নির্বাচিতরা কেএইউএসটি ক্যাম্পাসে থেকে আধুনিক মাইক্রোইলেকট্রনিকস বিষয়ে গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।
কেএইউএসটির এই ক্যাম্পে সাম্প্রতিক স্নাতক, স্নাতকের শেষ পর্যায়ের শিক্ষার্থী এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
– ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে বা ডিগ্রি থাকতে হবে;
– ৪-এর মধ্যে কমপক্ষে ৩.৫ সিজিপিএ থাকতে হবে;
– ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।
কর্মসূচিটি সম্পূর্ণ অর্থায়িত। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে—
– জীবনযাত্রার খরচ মেটাতে মাসিক স্টাইপেন্ড;
– বিনা মূল্যে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা;
– ভিসা ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা;
– অত্যাধুনিক গবেষণাগার ও গবেষণা সরঞ্জাম ব্যবহারের সুযোগ।
প্রয়োজনীয় কাগজপত্র—
আবেদনপত্র; সিভি; ইংরেজিতে অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট; সৌদি আরবের বাইরে থাকা আবেদনকারীদের পাসপোর্টের কপি।
আবেদনের নিয়ম—
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ—
২৪ সেপ্টেম্বর ২০২৬
বিস্তারিত দেখুন ঠিকানায়।