সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান
March 29, 2026
3 weeks ago
By SAJ
সরকারি সফরে গতকাল শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সেনাপ্রধানের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।