শিক্ষা

স্ট্যানফোর্ডে পড়াশোনার সুযোগ অনলাইনে, নেই টিউশন ফি, যাঁরা আবেদনের যোগ্য

September 15, 2026
1 month ago
By SAJ
স্ট্যানফোর্ডে পড়াশোনার সুযোগ অনলাইনে, নেই টিউশন ফি, যাঁরা আবেদনের যোগ্য

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যানফোর্ড অনলাইনে বিভিন্ন বিষয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, পেশাজীবী ও আগ্রহী ব্যক্তিরা এসব কোর্সে অংশ নিতে পারবেন। অনলাইনে হওয়ায় যুক্তরাষ্ট্রে না গিয়েও এসব কোর্স করার সুযোগ রয়েছে।

যেসব বিষয়ে কোর্স স্ট্যানফোর্ড অনলাইনে বিভিন্ন একাডেমিক ও পেশাগত বিষয়ে কোর্স দেওয়া হয়। এর মধ্যে রয়েছে— —কলা ও মানবিক —শিক্ষা —প্রকৌশল —স্বাস্থ্য ও চিকিৎসা —প্রযুক্তি ও সংশ্লিষ্ট পেশাগত বিষয় কোর্সভেদে পড়াশোনার সময়কাল, শর্ত, ক্লাসের ধরন ও সনদ পাওয়ার নিয়ম আলাদা হতে পারে।

কারা করতে পারবেনস্ট্যানফোর্ডের এসব অনলাইন শিক্ষার সুযোগ সবার জন্য উন্মুক্ত।

যেসব সুবিধা থাকছেবিনা মূল্যের কোর্সগুলোতে অংশ নিয়ে শিক্ষার্থীরা নতুন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতাও বাড়াতে পারেন। স্ট্যানফোর্ডের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই এসব কোর্স করার সুযোগ রয়েছে।

কোর্সভেদে স্ট্যানফোর্ডের শিক্ষক বা সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ থাকতে পারে। কিছু কোর্স সফলভাবে শেষ করার পর ডিজিটাল সনদ পাওয়ার সুযোগও রয়েছে। তবে সনদ বিনা মূল্যে দেওয়া হবে কি না, তা কোর্সভেদে ভিন্ন হতে পারে।

কিছু কোর্সে ফি প্রয়োজনস্ট্যানফোর্ড অনলাইনে থাকা সব কোর্স বিনা মূল্যে করা যায়—এমন নয়। প্ল্যাটফর্মটিতে বিনা মূল্যের পাশাপাশি অর্থের বিনিময়ে বিভিন্ন কোর্সও রয়েছে। আবার কোনো কোনো কোর্সের ক্ষেত্রে কোর্স করার সুযোগ বিনা মূল্যে থাকলেও সনদ বা নির্দিষ্ট কিছু সুবিধার জন্য অর্থ দিতে হতে পারে।

এ কারণে আগ্রহীদের কোর্সে নিবন্ধনের আগে সংশ্লিষ্ট কোর্সের ফি, সনদ ও অন্যান্য শর্ত যাচাই করতে হবে।

আবেদনের নিয়মস্ট্যানফোর্ডের অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আগ্রহীরা পছন্দের কোর্স খুঁজে নিতে পারবেন। এরপর কোর্সটির বিস্তারিত বিবরণ, যোগ্যতা, সময়সূচি ও ফি দেখে নিতে হবে। প্রয়োজন হলে প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে বা সাইন ইন করে কোর্সে নিবন্ধন করতে হবে।

কোর্সভেদে ক্লাস শুরুর তারিখ ও নিবন্ধনের সময়সীমা আলাদা হতে পারে। তাই নির্দিষ্ট কোর্সের তথ্য দেখে নিবন্ধন করা প্রয়োজন।

আবেদনের শেষ সময়স্ট্যানফোর্ডের বিনা মূল্যের অনলাইন কোর্সের জন্য একটি নির্দিষ্ট আবেদন শেষ সময় নেই। কোর্সভেদে নিবন্ধনের সময়সীমা ও ক্লাস শুরুর তারিখ আলাদা।একনজরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ফ্রি অনলাইন কোর্স ২০২৬বিশ্ববিদ্যালয়: স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিপ্ল্যাটফর্ম: স্ট্যানফোর্ড অনলাইনপদ্ধতি: অনলাইনঅর্থায়ন: নির্বাচিত কোর্স বিনা মূল্যেযোগ্যতা: বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও আগ্রহী ব্যক্তিরাআবেদনের শেষ সময়: কোর্সভেদে ভিন্ন*বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন