বিনোদন

সত্যিই কি এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা

July 28, 2026
3 weeks ago
By SAJ
সত্যিই কি এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সোয়ালকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে একই সময়ে তাঁদের উপস্থিতির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। তবে এখন পর্যন্ত দুজনের কেউই সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ভাইরাল ভিডিও থেকেই শুরু জল্পনাভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যশস্বী জয়সোয়াল ক্যাফে থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্রুণাল ঠাকুর তখনো ক্যাফের ভেতরে ছিলেন। ভিডিওতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি, এমনকি কোনো ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। তবু ভিডিওটি প্রকাশের পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেন।

অনেক পোস্টেই ভিডিওটির সঙ্গে রোমান্টিক ইঙ্গিতপূর্ণ ক্যাপশন জুড়ে দেওয়া হয়। ফলে একটি সাধারণ সাক্ষাৎ বা একই জায়গায় উপস্থিত থাকার ঘটনাই দ্রুত ডেটিংয়ের গুঞ্জনে পরিণত হয়।

বয়সের পার্থক্য নিয়েও আলোচনাএই গুঞ্জনের পাশাপাশি নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে দুজনের বয়সের ব্যবধানও। বর্তমানে ম্রুণাল ঠাকুরের বয়স ৩৩ বছর আর যশস্বী জয়সোয়ালের বয়স ২৪। অর্থাৎ তাঁদের বয়সের পার্থক্য ৯ বছর। একজন ব্যবহারকারী রসিকতা করে লেখেন, ‘ম্রুণাল যশস্বীর চেয়ে ৮-৯ বছরের বড়। একজন ওপেনিং ব্যাটসম্যান, আরেকজন প্রেমের ওপেনিং করছেন। জুটি কিন্তু মন্দ না!’

আরেকজন দাবি করেন, যশস্বীর নাকি আগে থেকেই একজন প্রেমিকা আছেন। তাঁর ভাষ্য, দুজনের পরিচয় হতে পারে অভিন্ন বন্ধুদের মাধ্যমে, কিন্তু সেটিকে প্রেমের সম্পর্ক হিসেবে দেখার কোনো কারণ নেই।

কেউ কেউ আবার দাবি করেন, যশস্বী একজন ব্রিটিশ তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি।

বিজ্ঞাপনের শুটিংয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেম্রুণালের অনেক ভক্তের মতে, এই সাক্ষাতের পেছনে ব্যক্তিগত সম্পর্ক নয়, পেশাগত কারণ থাকতে পারে। তাঁদের ধারণা, দুজন হয়তো কোনো বিজ্ঞাপন বা ব্র্যান্ড প্রচারণার শুটিংয়ের জন্য একই ক্যাফেতে গিয়েছিলেন।একজন লিখেছেন, ‘আমার মনে হয় না ম্রুণাল যশস্বীর সঙ্গে প্রেম করছেন না। সম্ভবত এটি কোনো বিজ্ঞাপনের কাজ। এখন আর বয়সের পার্থক্য নিয়ে মানুষ তেমন ভাবেও না।’

তবে এখন পর্যন্ত যাঁদের নিয়ে এত জল্পনা, সেই ম্রুণাল বা যশস্বী—কেউই এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই।

ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে দেখা গেছে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে