সুনীল শেঠির খামারবাড়ির ছাদ ভেদ করে উঠে গেছে গাছ, ঘরের নিচে ঝরনা
July 25, 2026
3 weeks ago
By SAJ
১ / ১১মুম্বাই থেকে দেড়–দুই ঘণ্টার দূরত্বে খান্ডালার সবুজ পাহাড়ে বলিউড অভিনেতা সুনীল শেঠির খামারবাড়ি ‘জাহান’ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে২ / ১১প্রকৃতির সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে থাকা বাড়িটির মূল্য প্রায় ২০ কোটি রুপিছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে৩ / ১১‘জাহান’ নির্মাণে অনুসরণ করা হয়েছে বায়োফিলিক ডিজাইন। এই নকশায় গাছপালা, পানি, প্রাকৃতিক আলো ও পাথরের মতো উপাদানকে স্থাপত্যের অংশ হিসেবে রাখা হয়েছেছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে৪ / ১১বাড়ির সবচেয়ে বিস্ময়কর দৃশ্যগুলোর একটি—বিশাল কয়েকটি গাছ ছাদ ভেদ করে ওপরে উঠে গেছে। নির্মাণের সময় সেসব কেটে ফেলা হয়নিছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে৫ / ১১বাড়ির মেঝের নিচ দিয়ে বয়ে গেছে একটি প্রাকৃতিক ঝরনা। এর স্বাভাবিক প্রবাহে কোনো বাধা দেওয়া হয়নিছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে৬ / ১১নির্মাণস্থলে আগে থেকেই থাকা একটি বিশাল পাথরও সরানো হয়নি। বরং সেটিকে বাড়ির স্থাপত্যের অংশ হিসেবে রেখে দেওয়া হয়েছে।ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে৭ / ১১বাড়ির চারপাশে টবে টবে ছড়িয়ে আছে গাছ ও লতাগুল্ম। লাল, বাদামি, সাদা ও সবুজের মাটিরঙা সাজ প্রকৃতির সঙ্গে বাড়িটির বন্ধন আরও বাড়িয়েছেছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে৮ / ১১উঁচু ছাদ, বড় বড় দরজা-জানালা এবং প্রাকৃতিক আলোয় ভরপুর ঘর। বিশাল সোফা, ঐতিহ্যবাহী শিল্প–উপকরণ ও কাঠের আবহের মার্বেল মেঝে এনে দিয়েছে উষ্ণতা ও আভিজাত্যছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে৯ / ১১বসার ঘরের একটি দেয়ালজুড়ে সুনীল শেঠির সংগ্রহ করা নানা মুখোশ। বাগানের ইনফিনিটি সুইমিংপুলের পাশে নজর কাড়ে একটি পূর্ণাঙ্গ বুদ্ধমূর্তিছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকেআরও পড়ুনএই সপ্তাহে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ কোন রাশির জাতকের সবচেয়ে বড় শক্তি হবে৭ ঘণ্টা আগে১০ / ১১খোলা আকাশের নিচের বসার জায়গাটি বাড়ির অন্যতম আকর্ষণ। বোতাম চাপলেই স্বয়ংক্রিয় ছাদ সরে যায়, মাথার ওপর ছাদ হয়ে যায় তখন সুনীল আকাশছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে১১ / ১১সুইমিংপুল, ব্যক্তিগত থিয়েটার কক্ষ এবং প্রকৃতির সঙ্গে মিশে থাকা—সব মিলিয়ে ‘জাহান’ শুধু বিলাসবহুল খামারবাড়ি নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য উদাহরণছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকেআরও পড়ুনপৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী৫ ঘণ্টা আগেপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনগৃহসজ্জা থেকে আরও দেখুনঅন্দরবসতবলিউড তারকাজীবনযাপন