তেহরান গেলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সর্বোচ্চ নেতাকে দেবেন আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’
June 7, 2026
2 months ago
By SAJ
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। তেহরান পৌঁছানোর পর সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দর মোমেনি তাঁকে স্বাগত জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, তিনি পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি ‘বিশেষ চিঠি’ নিয়ে তেহরান গেছেন। এ চিঠি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির কাছে পৌঁছে দেবেন তিনি।
তেহরানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মহসিন নকভি আরও বলেন, এই বিশেষ চিঠির পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি বার্তাও তিনি ইরানি নেতার কাছে হস্তান্তর করবেন।