টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রাজশাহীর
মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, রায়ান বার্ল, মেহরব হোসেন, তানজিম হাসান, রিপন মন্ডল, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ।
সৌম্য সরকার, মাজ সাদাকাত, শাহাদত হোসেন, মাহিদুল ইসলাম (উইকেটকিপার) , জাকের আলী, মোহাম্মদ নবী, হায়দার আলী (অধিনায়ক), হাসান মাহমুদ, জহির খান, আবু জায়েদ ও মেহেদী হাসান।
পিচ প্রতিবেদনে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার পারভেজ মাহরুফ জানালেন, আজ যে পিচে খেলা হবে সেখানে এর আগে ছয়টি ম্যাচ খেলা হয়েছে। পিচ দেখে একটু অমসৃণ মনে হয়েছে তাঁর কাছে। বেশ কিছু বড় ফাটলও আছে।
পিচে স্পিন ধরার বিষয়টি মাথায় রেখে রাজশাহী কি এজন্যই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে?
মাহরুফের মতে, এই পিচে ১৫০–১৬০ রান জয়ের মতো স্কোর।
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন।
রাজশাহী এর আগে যে তিনটি ম্যাচ জিতেছে সিলেটে, তাতে প্রথম দুই ম্যাচে টসে জিতে আগে বোলিং করেছে। সুপার ওভারে জেতা ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করেছে রাজশাহী।
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়রসের মুখোমুখি নোয়াখালী এক্সপ্রেস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচটি শুরু হবে।
গতকাল একই ভেন্যুতে ঢাকা ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরেছে নোয়াখালী। টানা পাঁচ ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নোয়াখালী আজ জয় তুলে নিতে মরিয়া হয়েই মাঠে নামবে।
রাজশাহী ওয়ারিয়রসের অবস্থা একটু ভালো। এই ফ্র্যাঞ্চাইজি দলটি তাদের সর্বশেষ ম্যাচ খেলেছে বেশ আগে—১ জানুয়ারি। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটি টাই করে সুপার ওভারে জেতে তারা। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে ছয় দলের বিপিএল পয়েন্ট তালিকার চারে রাজশাহী।