উড়োজাহাজ বিধ্বস্ত: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত
January 28, 2026
4 months ago
By SAJ
ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ–মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার ছাড়াও আরও চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
উড়োজাহাজটি আজ বুধবার সকালে মুম্বাই থেকে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দেয়। স্থানীয় সময় সকালে পৌনে ৯টার দিকে উড়োজাহাজটি মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে এএনআই বলছে, অজিত পাওয়ার বরামতিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন।