খেলা

যেভাবে ফাইনালে উঠল আর্জেন্টিনা–স্পেন

July 19, 2026
1 month ago
By SAJ
যেভাবে ফাইনালে উঠল আর্জেন্টিনা–স্পেন
গ্রুপ পর্বে সহজ জয়ের পর নকআউটে একের পর এক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়—আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে ওঠার গল্পটাই রোমাঞ্চকর। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে ড্রয়ের পর দুর্দান্ত স্পেন জিতেছে সব ম্যাচেই, গোল খেয়েছে মাত্র একটি।যেভাবে ফাইনালে আর্জেন্টিনা১ / ১৪বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে ৩–০ গোলে জেতে আর্জেন্টিনাএএফপি২ / ১৪দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মেসি করেন জোড়া গোল, আর্জেন্টিনা জেতে ২–০ গোলেরয়টার্স৩ / ১৪গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা জয় পায় ৩–১ গোলে। বদলি হিসেবে নেমে গোল করেন মেসি। উদ্‌যাপনটা সেই গোলেরইএএফপি৪ / ১৪শেষ ৩২ এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–২ গোলে। মেসির পাশাপাশি গোল করেন লিসান্দ্রো মার্তিনেজ। আর্জেন্টিনার ৩ গোলের অন্যটি এসেছে আত্মঘাতী গোল থেকে।রয়টার্স৫ / ১৪শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ১৩ মিনিটে ৩ গোল করে দারুণ এক জয় পায় আর্জেন্টিনা। একটি গোলের পাশাপাশি একটিতে সহায়তাও করেন মেসি। তাঁকে ঘিরেই তাই আর্জেন্টিনার উদ্‌যাপন।রয়টার্স৬ / ১৪শেষ আটে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক আলভারেজ। ম্যাচে ১–১ গোলে সমতার পর অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে দেন আলভারেজ। পরে গোল করেন লাওতারো মার্তিনজেও।রয়টার্স৭ / ১৪মেসির ক্রস থেকে এভাবেই হেডে গোল করেন মার্তিনেজ। তাঁর গোলে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২–১ গোলে এগিয়ে যায়। আর্জেন্টিনার অন্য গোলটি করেন এনজো ফার্নান্দেজ।রয়টার্সযেভাবে ফাইনালে স্পেন৮ / ১৪স্পেনের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে তারা।রয়টার্স৯ / ১৪সৌদি আরবের বিপক্ষে ৪–০ গোলে জেতে স্পেন। একটি গোল করেন লামিনে ইয়ামাল।রয়টার্স১০ / ১৪উরুগুয়ে বিপক্ষে স্পেন জেতে ১–০ গোলে। একমাত্র গোলটি করেন বায়েনা।রয়টার্স১১ / ১৪শেষ ৩২ এ অস্ট্রিয়াকে স্পেন হারায় ৩–০ গোলে। দুটি গোল করেন ওইয়ারসাবাল, একটি পেদ্রো পোরোরয়টার্স১২ / ১৪শেষ ষোলোতে রোনালদোর পর্তুগালকে বিদায় করে স্পেন। দলের একমাত্র গোলটি করেন মিকেল মেরিনোরয়টার্স১৩ / ১৪বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে স্পেন। স্পেনের হয়ে দুটি গোল করেন রুইজ ও মেরিনো।রয়টার্স১৪ / ১৪দলকে ফাইনালে তোলার আনন্দ রদ্রিদের। ফ্রান্সকে সেমিফাইনালে স্পেন হারিয়েছে ২–১ গোলে। গোল করেন ওইয়ারসাবাল ও পেদ্রো পোরোরয়টার্সআরও পড়ুনবিশ্বকাপ ফাইনাল: অলৌকিক আর্জেন্টিনা, না সম্মোহনী স্পেন৫ ঘণ্টা আগেপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনফুটবল থেকে আরও দেখুনআর্জেন্টিনা ফুটবল দলফিফা বিশ্বকাপ ২০২৬স্পেন ফুটবল দলবিশ্বকাপ ফুটবল ২০২৬ফটো ফিচার