খেলা

যুব ওয়ানডেতে বাংলাদেশের যত রেকর্ড

December 15, 2025
5 months ago
By SAJ
যুব ওয়ানডেতে বাংলাদেশের যত রেকর্ড

সংযুক্ত আরব আমিরাতে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। শনিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯৬ রান করেন বাংলাদেশের ওপেনার জাওয়াদ আবরার। ২০২৫ সালে যুব ওয়ানডেতে জাওয়াদের রানই সবচেয়ে বেশি। ২৪ ম্যাচে ২২ বার ব্যাটিংয়ে করে ৪০.৪২ গড়ে ৮৪৯ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৮২৯ রান নিয়ে দুইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম। তিনের নামটাও বাংলাদেশের। মিডল অর্ডার ব্যাটসম্যান রিজান হাসান করেছেন ৮১২ রান।

বাংলাদেশের এই ত্রয়ীর সুযোগ আছে এক পঞ্জিকাবর্ষে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভাঙার। যুব এশিয়া কাপের বাংলাদেশে সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিতই। এর অর্থ হলো আরও তিন ম্যাচ হাতে পাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ দুবারের চ্যাম্পিয়নরা ফাইনালে উঠলে বাড়বে আরেকটি ম্যাচ।

যুব ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখনো বাংলাদেশের এক ব্যাটসম্যানের। ২০১৯ সালে ২০ ইনিংসে ১০০১ রান করেছিলেন তাওহিদ হৃদয়। এক বছরে যুব ওয়ানডেতে হাজার রানের বেশি করার উদাহরণ ওই একটিই। ওই বছরই ৯১৫ রান নিয়ে দুইয়ে বাংলাদেশেরই মাহমুদুল হাসান জয়। তাঁরা দুজনই পেছনে ফেলেছিলেন ২০১৫ সালে ৮৯৫ রান করে রেকর্ড গড়া বাংলাদেশের আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেনকে।

যুবাদের ওয়ানডেতে শুধু এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডই নয়, আরও অনেকগুলো ব্যক্তিগত রেকর্ডও বাংলাদেশের খেলোয়াড়দের। আসুন দেখে নিই—