বিনোদন

১২ দিনে ৫ কোটি ভিউ, চমকে দিলেন ইমরান হাশমি

February 6, 2026
2 months ago
By SAJ
১২ দিনে ৫ কোটি ভিউ, চমকে দিলেন ইমরান হাশমি

ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘তস্করি: দ্য স্মাগলার টাইম’; প্রথম ভারতীয় সিরিজ হিসেবে নেটফ্লিক্সের নন–ইংলিশ সিরিজের বৈশ্বিক তালিকায় শীর্ষে উঠেছিল এটি (আজ রয়েছে তালিকার তিনে)। নেটফ্লিক্সের ডেটা প্ল্যাটফর্ম টুডুমে প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে ‘তস্করি’ পেয়েছে ৫৪ লাখ ভিউ। এর মাধ্যমে কোরিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড?’কে পেছনে ফেলেছে ইমরান হাশমির সিরিজটি। ওই কোরিয়ান সিরিজটি একই সময়ে পেয়েছে ৪০ লাখ ভিউ।

নীরাজ পান্ডে নির্মিত এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। বিমানবন্দরে কর্মরত কর্মকর্তাদের কাজ, চোরাচালান চক্র এবং নিরাপত্তাব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিরিজের গল্প। সিরিজটির বৈশ্বিক সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইমরান হাশমি বলেন, ‘আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সিরিজটি তৈরি করেছি। বিমানবন্দরে নিরলসভাবে কাজ করা কর্মকর্তাদের জীবন ও দায়িত্ব আমাদের কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংলিশ টপ টেন তালিকায় এক নম্বরে ওঠা প্রথম ভারতীয় সিরিজ হওয়া সত্যিই দারুণ অনুভূতি। পুরো টিমের পরিশ্রমেই এটা সম্ভব হয়েছে। দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

কী বলছেন সমালোচকেরাজনপ্রিয়তা পেলেও সিরিজটিকে ‘মাঝারি মানের’ বলে রায় দিয়েছেন সমালোচকেরা। ইন্ডিয়া টুডে সিরিজটি নিয়ে লিখেছে, ‘এই সিরিজ হয়তা থ্রিলার ঘরানায় বিপ্লব আনবে না, তবে এটি একবার দেখার মতো। এটি এমন একটি শো, যা পরেরবার ভ্রমণে গেলে বিমানবন্দরে ঢুকেই আপনার মনে হবে—এই নীরব জায়গাটার আড়ালে কত কিছু ঘটে যায়।’

ইমরান হাশমির অভিনয়ের প্রশংসা করে সংবাদমাধ্যমটি আরও লিখেছে, তাঁর সংযত অভিনয় সিরিজের বাস্তবধর্মী জগতে বেশ মানিয়ে গেছে। ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়াসহ বেশিরভাগ সংবাদমাধ্যমই সিরিজটিকে ৫–এ ৩ রেটিং দিয়েছে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে