শিক্ষা

আগামীকাল থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু

May 22, 2026
2 months ago
By SAJ
আগামীকাল থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু

আগামীকাল শনিবার থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে।

পূর্বঘোষণা অনুযায়ী, আগামীকাল খোলা রাখার কথা ছিল। তবে আজ শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৩ মে থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

২৮ মে দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে সরকারি অফিস–আদালত রোববার (২৪ মে) থেকে সাত দিনের ছুটি শুরু হচ্ছে।