বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই শান্তির খোঁজে তারা
February 8, 2026
2 months ago
By SAJ
১ / ৮সাক্ষাৎকারে তারা সুতারিয়া বলেন, তাঁর কাছে সফলতা মানে হলো ভেতরের শান্তি, প্রিয় মানুষদের সঙ্গে থাকা ও নিজেকে জানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে২ / ৮তারা আরও জানান, ক্যামেরার সামনে বড় হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে তিনি শিখেছেন, কীভাবে নিজেকে ভারসাম্যে রাখতে হয় এবং নিজের শান্তি রক্ষা করতে হয়। তাঁর কথায়, ‘নিজের নার্ভাস সিস্টেমকে কীভাবে শান্ত করতে হয়, সেটা একমাত্র মানুষ নিজেই ভালো বোঝে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৩ / ৮এদিকে বীর পাহাড়িয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙা নিয়ে খবর প্রকাশ হলেও দুজনের কেউই বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেননি। এপি ধিলনের কনসার্টের একটি ভাইরাল ভিডিও থেকে গুজব আরও ছড়ায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৪ / ৮হিন্দি সিনেমার ক্যারিয়ারে মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি তারা সুতারিয়া। ছবিতে, গানে গ্ল্যামারাস উপস্থিতির জন্য যেমন আলোচিত হয়েছেন, তেমনই আবার অনেক ছবি পছন্দ করার জন্য সমালোচিতও হয়েছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৫ / ৮রিয়েলিটি শো ‘বিগ বাডা বুম’ থেকে গায়িকা হিসেবে শুরু হয় তারার ক্যারিয়ার। ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ বলিউডে অভিষেক হয়। পরে তাঁকে দেখা গেছে ‘মারজাওয়া’, ‘এক ভিলেন রিটার্নস’, ‘অপূর্বা’ ইত্যাদি সিনেমায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৬ / ৮সম্প্রতি এক সাক্ষাৎকারে বীর ও তারা দুজনেই প্রেমের কথা স্বীকার করেছিলেন। বলেছিলেন, তাঁরা একে অপরের সামনে তাঁদের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করেন না। তারা বলেন, ‘আমরা প্রথম ডেট থেকেই বুঝে গেছি দুজনেই একে অন্যের জন্য তৈরি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৭ / ৮কিন্তু হঠাৎই কী এমন হলো যে বিচ্ছেদ নিয়ে গুঞ্জন রটল। দুই তারকার ভক্তরাও বুঝে উঠতে পারছেন না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেআরও পড়ুনকার সঙ্গে প্রেম করছেন তারা১৩ এপ্রিল ২০২৫৮ / ৮তারা সুতারিয়াকে সামনে যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমা দেখা যাবে। ছবিটি ১৯ মার্চ মুক্তি পাবে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনবলিউড থেকে আরও দেখুনতারকার প্রেমঅভিনয় শিল্পীতারকার বিচ্ছেদ