বাংলাদেশ

বিয়ের আগে বরের সাজে ভোট দিতে এলেন যুবক

February 12, 2026
3 months ago
By SAJ
বিয়ের আগে বরের সাজে ভোট দিতে এলেন যুবক

নিজের জীবনের গুরুত্বপূর্ণ দিনে ভোট দিতে কেন্দ্রে গিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলাম (৩২) নামের এক যুবক। তিনি বরের সাজে হাজির হন ভোটকেন্দ্রে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সামিউল।

সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট, পরে বিয়ে।’

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা সামিউলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামিউল সত্যিই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।