জীবনযাপন

বিয়ের সাজে জেফার ও রাফসান, পোশাক ডিজাইনের গল্প জানালেন সাফিয়া সাথী

January 14, 2026
3 months ago
By SAJ
বিয়ের সাজে জেফার ও রাফসান, পোশাক ডিজাইনের গল্প জানালেন সাফিয়া সাথী
১ / ৬জানা গেছে, কয়েক মাস আগেই বিয়ের পরিকল্পনা শুরু করেন এই তারকা জুটি। মাস দুয়েক আগে ডিজাইনার সাফিয়া সাথীর সঙ্গে বসেছিলেন জেফার-রাফসান।ছবি: রাফসানের ফেসবুক পেজ থেকে২ / ৬পোশাকের ফরমায়েশ দেওয়ার সময়ই জানিয়েছিলেন নিজেদের চাহিদার কথা। ডিজাইনারও সেইমতো পোশাকে প্রাধান্য দিয়েছেন সফট সিল্কের সঙ্গে অ্যান্টিকের কাজ।ছবি: রাফসানের ফেসবুক পেজ থেকে৩ / ৬কপারের কাজ জেফারের খুবই পছন্দ। বিয়ের শাড়িতেও সেই নকশা দেখতে চেয়েছিলেন তিনি। জেফারের রাসবেরি রঙের শাড়িতে সবুজ কপারের কাজ। শাড়িতে নির্দিষ্ট কিছু নকশাই চেয়েছিলেন জেফার, সেভাবেই নকশা করেছেন সাফিয়া সাথীছবি: রাফসানের ফেসবুক পেজ থেকে৪ / ৬শাড়িটির রংও জেফারের পছন্দ করা। বিয়ের লুকটি সম্পূর্ণ করতে তিনটি ওড়না ব্যবহার করা হয়েছে। একটি মাথায়, একটি কাঁধে ও একটি রেখেছেন লম্বা ট্রেইন হিসেবে। ব্লাউজ আর শাড়িতে ঐতিহ্যবাহী কাজ তুলে ধরা হয়েছে, আছে ময়ূরের মোটিফ।ছবি: রাফসানের ফেসবুক পেজ থেকে৫ / ৬শাড়ি ও ব্লাউজ দুটিতেই কপার (তামা) রঙের নকশা বিশেষভাবে নজর কাড়েছবি: রাফসানের ইনস্টাগ্রাম থেকে৬ / ৬রাফসান পরেছেন চাপা সাদা রঙের প্রিন্সকোটের সঙ্গে মসলিনের পাগড়ি। এই দম্পতির বিয়েতে ছবি তুলেছে রেমিনিসেন্স ফটোগ্রাফিছবি: রাফসানের ইনস্টাগ্রাম থেকেপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনসম্পর্ক থেকে আরও দেখুনবিয়েফ্যাশনতারকার বিয়েজেফার রহমান