চলে গেলেন মেসির বাবা
লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন, এমন খবর গত কয়েক ঘণ্টা ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছিল। খবরটি যে সত্যি তা নিশ্চিত করেছে মেসির প্রথম ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'ওলে' ও লা ন্যাসিয়নও ৬৮ বছর বয়সে মেসির বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে নিউয়েলস ওল্ড বয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, রোজারিও শহরে ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্লাব অ্যাটলেটিকো নিওয়েলস ওল্ড বয়েজ।’
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। হ্যাটট্রিক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসি জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত একটা কঠিন সময় পার করছেন। এর কিছুদিন পর মেসি পরিবার এক বিবৃতিতে জানিয়েছিল, সিনিয়র মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে।