বাংলাদেশ

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

September 10, 2026
1 month ago
By SAJ
ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই জুতার দোকানটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এর মধ্যে দুটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। আরও চারটি ইউনিট যাচ্ছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।