দল পেলেন না মিরাজ, ৭ কোটি ৬০ লাখ রুপিতে লাহোরে হারিস রউফ
লাহোর কালান্দার্স ৭ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপিতে হারিস রউফকে কিনেছে। পিএসএলে শুরু থেকেই লাহোরের হয়েই খেলেছেন হারিস রউফ। সব মিলিয়ে এই দলটির হয়ে ৭০টি ম্যাচ খেলেছেন হারিস রউফ।
ডেভিড ওয়ার্নারকে ৭ কোটি ৯০ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিল করাচি কিংস। পেশোয়ার জালমির সঙ্গে দীর্ঘ সময় লড়াই করে ওয়ার্নারকে দলে নিতে পেরেছে করাচি।
মিরাজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তান রুপি। তবে নিলামে তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।
৮ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপিতে অলরাউন্ডার ফাহিম আশরাফকে কিনল ইসলামাবাদ ইউনাইটেড। তাঁর ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। পিএসএলের ইতিহাসে ফাহিমই প্রথম নিলামে বিক্রি হওয়া ক্রিকেটার।
পিএসএল নিলাম সম্পর্কে জানতে পড়ুন...
পিএসএল নিলামে স্বাগতম। এবার প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা যাচ্ছে নিলাম পদ্ধতি। নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন ৯০৩ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশি আছেন ৫৩ জন।