‘হঠাৎ বৃষ্টি’ থেকে ‘সাথী’—হিট ছবির সেই নায়িকা কোথায়
December 11, 2025
4 months ago
By SAJ
১ / ১০কলকাতায় জন্ম নেওয়া প্রিয়াঙ্কার প্রথম ছবি ছিল ‘যোদ্ধা’। তবে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে ‘দীপা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।আইএমডিবি২ / ১০২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাথী’ সিনেমায় সোনালি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। জিৎ-প্রিয়াঙ্কা জুটির এই ছবি ছিল টালিউডের ব্লকবাস্টারইনস্টাগ্রাম থেকে৩ / ১০২০০৩ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘সঙ্গী’ ছবিতে দর্শকেরা আবার পেয়েছিলেন জিৎ-প্রিয়াঙ্কা জুটিকে। তবে ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনিইনস্টাগ্রাম থেকেআরও পড়ুনবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সৃজিত–মিথিলার ছবি ভাইরাল, ছবিটি কবেকার০২ ডিসেম্বর ২০২৫৪ / ১০এর মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমায় ঝুঁকে পড়েন প্রিয়াঙ্কা। তামিল, কন্নড় সিনেমায় খ্যাতি পেতে থাকেন। ফলে বাংলা সিনেমা কমিয়ে দেনইনস্টাগ্রাম থেকে৫ / ১০২০১১ সালে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘হ্যালো মেমসাহেব’–এর পর আর কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি তাঁকে। এরপর টালিউড থেকে হারিয়ে যানইনস্টাগ্রাম থেকেআরও পড়ুনভাইরাল ‘চিকরি চিকরি’ গানে নেচে আলোচিত কে এই নেপালি মডেল২১ নভেম্বর ২০২৫৬ / ১০বাংলা সিনেমার দর্শকেরা ভেবেছিলেন, তিনি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু তা নয়, তিনি দাপটের সঙ্গে কাজ করছিলেন তামিল ও কন্নড় ছবিতেইনস্টাগ্রাম থেকে৭ / ১০‘এইচ টু ও’, ‘আইস’, ‘রাজা’, ‘শ্রীমতী’, ‘দেবকী’র মতো আলোচিত তামিল ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কাইনস্টাগ্রাম থেকে৮ / ১০গত ২২ আগস্ট মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত কন্নড় সিনেমা ‘কামারো ২ ’; ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেইনস্টাগ্রাম থেকে৯ / ১০২০০৩ সালে কন্নড় ছবির অভিনেতা, পরিচালক ও প্রযোজক উপেন্দ্র রাওকে বিয়ের পর থেকে তিনি প্রিয়াঙ্কা ত্রিবেদী নয়, প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে পরিচিতি পেয়েছেনইনস্টাগ্রাম থেকে১০ / ১০স্বামী উপেন্দ্র, ছেলে আয়ুষ এবং মেয়ে ঐশ্বর্যাকে নিয়ে বেঙ্গালুরুতে বাস করেন তিনিইনস্টাগ্রাম থেকেপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনটালিউড থেকে আরও দেখুনতারকাসিনেমাটালিউড