জেন আলফার যে ২৪টি শব্দ আপনার শিখে রাখা দরকার, যাতে তাদের সহজে বুঝতে পারেন
অর্থ: কারও ভেতর থেকে আসা সামগ্রিক অনুভূতি বা ‘ভাইব’।ব্যবহার: হি হ্যাজ গুড অরা।/এই কথাটায় নেগেটিভ অরা আছে।
অর্থ: অতিরিক্ত অনলাইন কনটেন্ট দেখে মাথা ঝিমিয়ে যাওয়া।ব্যবহার: মিমটা দেখে ব্রেন রট হয়ে গেল।
অর্থ: অবাক, বিরক্ত বা হতাশ প্রতিক্রিয়া।ব্যবহার: আবার ব্যাগ আনতে ভুলে গেছিস? ব্রাহ!
অর্থ: অসম্ভব ভালো (বিশেষ করে খাবার)।ব্যবহার: বার্গারটা বাসিন!
অর্থ: ক্যাপ = মিথ্যা, নো ক্যাপ = একদম সত্যি।ব্যবহার: ওটা ক্যাপ।/নো ক্যাপ, আমি সিরিয়াস।
অর্থ: ভীষণ বিব্রতকর বা লজ্জার।ব্যবহার: ভিডিওটা একদম ক্রিঞ্জ।
অর্থ: অতিরিক্ত তেল মারা বা অযথা প্রশংসা।ব্যবহার: স্যারকে এত গ্লেজিং করিস না।
অর্থ: গ্রেটেস্ট অব অল টাইম বা সর্বকালের সেরা।ব্যবহার: প্লেয়ারটা গোট।
অর্থ: আকর্ষণীয় কাউকে দেখে অতিরঞ্জিত প্রতিক্রিয়া।ব্যবহার: গ্যাট! প্রেমে পড়ে গেলাম।
অর্থ: আলাদাভাবে অনুভব হয়।ব্যবহার: রাতে হাঁটতে বের হওয়াটা হিটস ডিফরেন্ট।
অর্থ: হঠাৎ করে কারও প্রতি আগ্রহ চলে যাওয়া।ব্যবহার: ও যেভাবে কথা বলে, ইনস্ট্যান্ট ইক।
অর্থ: কোনো কিছুর আবহ বা ভাব বোঝানো।ব্যবহার: ইটস গিভিং উইন্টার ভাইবস।
অর্থ: চুপিসারে বা হালকাভাবে।ব্যবহার: লো–কি এই সিরিজটা ভালো লেগে গেছে।
অর্থ: চোয়াল সুন্দর করার অনলাইন ট্রেন্ড।ব্যবহার: ও অনেক দিন ধরে মিউইং করছে।
অর্থ: সত্যি কথা বলছি—এই ইঙ্গিত।ব্যবহার: এনজিএল, ঘটনাটা ওয়াইল্ড ছিল।
অর্থ: অদ্ভুত, এলোমেলো বা ‘কার্সড’।ব্যবহার: ভিডিওটা একদম ওহাইও!
অর্থ: ওভারপাওয়ার্ড—অসম্ভব শক্তিশালীব্যবহার: ওর স্কিল ওপি।
অর্থ: চার্ম বা ফ্লার্ট করার ক্ষমতা।ব্যবহার: ওর রিজ আছে।
অর্থ: একা নিজের মতো থাকা (প্রায়ই ব্যঙ্গাত্মক)।ব্যবহার: একাই বসে খাচ্ছে, সিগমা বিহেভিয়ার।
অর্থ: আসলে নির্দিষ্ট কিছু নয়, ভাইরাল রসিকতা।ব্যবহার: এটা কোনো বাক্যে বসে না, নাটকীয়ভাবে ‘সিক্স-সেভেন’ বলে ওঠে।
অর্থ: অদ্ভুত, এলোমেলো মিম-সংস্কৃতির অংশ।ব্যবহার: এটা একদম স্কিবিডি।
অর্থ: যাকে নিজের মতো মনে হয়।ব্যবহার: টুইন, ড্রেসটা একদম আগুন!
অর্থ: পরিবেশ বা অনুভূতি।ব্যবহার: গানটার ভাইবটা দারুণ!
অর্থ: ডব্লিউ = জয়, এল = পরাজয়।ব্যবহার: লুকটা ডব্লিউ।/ সিদ্ধান্তটা এল।
জেন আলফার ভাষা দ্রুত বদলায়। আজ যে শব্দ ট্রেন্ডে, কালই সেটাই ‘ক্রিঞ্জ’ হয়ে যেতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যেদিন আপনি আত্মবিশ্বাসের সঙ্গে এসব শব্দ ব্যবহার শুরু করবেন, ঠিক সেদিনই সেসব আর ‘কুল’ থাকবে না। তবু জেন আলফার কথার মর্ম বোঝার জন্য, দূরত্ব কমানোর জন্য এসব শব্দ জানা থাকলে ক্ষতি নেই।
সূত্র: রিডার্স ডাইজেস্ট