বিনোদন

কার হাতে কোন পুরস্কার

April 25, 2026
1 month ago
By SAJ
কার হাতে কোন পুরস্কার

মঞ্চ সাজানো ছিল আলোয় আলোয়। বিনোদনজগতের তারকাদের উপস্থিতিতে ঝলসে উঠল মিলনায়তন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোর রোশনাই, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, অর্জনের স্বীকৃতি, আর জমকালো পরিবেশনায় মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আয়োজন পরিণত হয়েছিল আনন্দযজ্ঞে।

প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, সিনেমাসহ নানা ধরনের কাজ, যা মেরিল-প্রথম আলো অনুষ্ঠানকে আরও বেশি গ্রহণযোগ্য করেছে। এ বছর ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠানে তারকা জরিপ, সমালোচক ক্যাটাগরি, আজীবন ক্যাটাগরিসহ বিভিন্ন শাখায় পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। কোন ক্যাটাগরিরতে কারা জিতলেন কোন পুরস্কার? চলুন জেনে নেওয়া যাক-

একনজরেআজীবন সম্মাননাএম এ আলমগীর

বিশেষ সম্মাননাজেমস

সমালোচক পুরস্কার

সেরা ওয়েব সিরিজ‘গুলমোহর’, রেদওয়ান রনিসেরা পরিচালকসৈয়দ আহমেদ শাওকী, ‘গুলমোহর’সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ)জয়া আহসান, জিম্মি’সেরা অভিনেতা (ওয়েব সিরিজ)নাসির উদ্দিন খান, ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’

পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র

সেরা চলচ্চিত্র‘সাবা’, আরিফুর রহমানসেরা পরিচালকপিপলু আর খান, ‘জয়া আর শারমিন’সেরা অভিনেত্রীমেহজাবীন চৌধুরী, ‘সাবা’সেরা অভিনেতামাহাফুজ মুন্না ও শান্ত চন্দ্র সূত্রধর, ‘উড়াল’

স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রসেরা চিত্রনাট্যকারসিদ্দিক আহমেদ, ‘তোমাদের গল্প’সেরা পরিচালকমুহাম্মদ মোস্তফা কামাল রাজ, ‘তোমাদের গল্প’সেরা অভিনেত্রীতানজিম সাইয়ারা তটিনী, ‘ভালো থেকো’সেরা অভিনেতাএফ এস নাঈম, ‘খুব কাছেরই কেউ’

তারকা জরিপে সেরা পুরস্কার

প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্রসেরা চলচ্চিত্র‘উৎসব’, তানিম নূরসেরা চলচ্চিত্র অভিনেত্রীতমা মির্জা, ‘দাগি’সেরা চলচ্চিত্র অভিনেতাআফরান নিশো, ‘দাগি’

টিভি নাটক, স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজসেরা অভিনেত্রীকেয়া পায়েল, ‘এটা আমাদেরই গল্প’সেরা অভিনেতাফারহান আহমেদ জোভান, ‘তোমাদের গল্প’সেরা গায়িকাজেফার রহমান, ‘লিচুর বাগানে’, ‘তাণ্ডব’সেরা গায়কইমরান মাহমুদুল, ‘কন্যা’, ‘জ্বীন ৩’সেরা নবাগত অভিনয়শিল্পীশাম্মি ইসলাম নীলা, ‘ফার্স্ট লাভ’