বিনোদন

সেরা সিনেমা ‘সাঁতাও’; অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী পুতুল

January 29, 2026
4 months ago
By SAJ
সেরা সিনেমা ‘সাঁতাও’; অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী পুতুল

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। সিনেমাটির নির্মাতা খন্দকার সুমন সেরা পরিচালক হয়েছেন।   আজ বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য আফরান নিশো সেরা অভিনেতা ও ‘সাঁতাও’ অভিনেত্রী আইনুন পুতুল সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।  

উল্লেখ্যযোগ্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন), সেরা অভিনেতা/অভিনেত্রী খলচরিত্রে আশীষ খন্দকার, সেরা অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম, সেরা শিশুশিল্পী মো. লিয়ন।  

সেরা গায়ক বালাম (প্রিয়তমা), প্রিয়তমা; সেরা গায়িকা অবন্তী দেব সিঁথি, (গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো), সুড়ঙ্গ; সেরা গীতিকার সোমেশ্বর অলি (ইশ্বর), প্রিয়তমা; সেরা সুরকার প্রিন্স মাহমুদ, (ইশ্বর) প্রিয়তমা।