বিনোদন

কল রেকর্ড ফাঁস, বিবাহবহির্ভূত সম্পর্ক? গায়ক বললেন...

December 28, 2025
5 months ago
By SAJ
কল রেকর্ড ফাঁস, বিবাহবহির্ভূত সম্পর্ক? গায়ক বললেন...

কোরীয় গায়ক এমসি মংকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান হানড্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা চা গা-ওনের সঙ্গে মংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে।

একাধিক কোরীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, বিবাহিত নারী চা গা-ওনের সঙ্গে সম্পর্কে ছিলেন মং। চা গা-ওন তাঁকে নাকি একাধিকবার বড় অঙ্কের অর্থ ও বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। পাশাপাশি একান্ত কথোপকথনের রেকর্ডও ফাঁস হয়েছে।

বিষয়টি নিয়ে চর্চার মধ্যে এক বিবৃতিতে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন মং। এক বিবৃতিতে তিনি জানান, তাঁকে জড়িয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

ফাঁস হওয়ার কথোপকথনের রেকর্ডকে ভুয়া বলে দাবি করেছেন মং। তাঁর ভাষ্য, এসব বার্তা সম্পাদনা করা হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ডটি বানানো।

এমসি মং ২০২৩ সালে চা গা-ওনের সঙ্গে যৌথভাবে ওয়ান হানড্রেড প্রতিষ্ঠা করেন। এই বছরের জুনে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান।

এমসি মং জানান, চা গা-ওনের সঙ্গে পেশাদারত্বের বাইরে কোনো ব্যক্তগত সম্পর্ক ছিল না। ওয়ান হানড্রেড ছাড়ার বিষয়ে তিনি জানান, কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিকে রক্ষা করার জন্যই।

বিষয়টি নিয়ে এক বিবৃতিতে ওয়ান হানড্রেডও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অভ্যন্তরীণ যাচাইয়ে দেখা গেছে, দুজনের কথোপকথনের রেকর্ডটি সম্পাদিত।

ওয়ান হানড্রেডের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের শিল্পী ও ব্যবস্থাপনার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়ালে আমরা তা বরদাশত করব না। ভিত্তিহীন জল্পনা ও সমালোচনা থেকে বিরত থাকার জন্য আমরা জনসাধারণের প্রতি অনুরোধ জানাই।’

হ্যানকুকইলবো অবলম্বনে