মিস ওয়ার্ল্ডের যে ক্যাটাগরিতে বিজয়ী হয়ে সামানজার সাঈদ আশার আলো জ্বালিয়েছেন
September 2, 2026
1 month ago
By SAJ
১ / ১১বিশ্বসুন্দরীর মঞ্চে ১১১ জন প্রতিযোগীকে চারটি জোনে ভাগ করে সেরা চল্লিশের বিচারকাজ করা হচ্ছে। বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ আছেন ‘এশিয়া অ্যান্ড ওশেনিয়া’ জোনে। আর এই বিভাগ থেকেই দুই দিন আগে ভালো খবর মিলেছে সামানজারেরছবি: মিস ওয়ার্ল্ড২ / ১১সামানজার সাঈদের প্রকল্প নির্বাচিত হয়েছে ‘বিউটি উইথ আ পারপাস’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে এশিয়া অ্যান্ড ওশেনিয়া জোনে সামানজার সেরা ছয়ে আছেন। আর ১১১ জনের মধ্যে আছেন সেরা ২৪–এ। ছবিতে সামানজারের সঙ্গে আছেন মিস মিয়ানমার, মিস শ্রীলঙ্কা ও মিস ইন্দোনেশিয়াছবি: মিস ওয়ার্ল্ড৩ / ১১সামানজার সাঈদের ‘বিউটি উইথ আ পারপাস’ প্রকল্পটির নাম ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’। ফলাফল ঘোষণার দিন এমন লুকে ছিলেন সামানজার। পোশাকটি ‘মাইয়া ঢাকা’ ব্র্যান্ডেরছবি: মিস ওয়ার্ল্ড৪ / ১১মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের বর্তমান চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলিয়া মর্লির সঙ্গে সামানজার সাঈদছবি: ফেসবুক/সামানজার সাঈদ৫ / ১১এর আগে সামানজার সাঈদ শেষে করেছেন ক্লোজ ডোর ইন্টারভিউ সেশন। সেদিন এমন লুকেই বিচারকদের মুখোমুখি হয়েছিলেন। সেদিন তিনি কেমন করেছেন, সেই তথ্য অবশ্য এখনো জানা যায়নিছবি: মিস ওয়ার্ল্ড৬ / ১১১১১ জন প্রতিযোগীর মধ্য থেকে প্রথমে সেরা ৪০ জনকে বাছাই করা হবে। চারটি গ্রুপ থেকে মোট ১০ জন করে সেখানে উঠে আসবেন। এই ১০ জনকে বাছাই করা হবে বিউটি উইথ আ পারপাস, মাল্টিমিডিয়া, হেড টু হেড, টপ মডেল, পিপলস চয়েজ ও বিচারকদের পছন্দের ভিত্তিতেছবি: মিস ওয়ার্ল্ড৭ / ১১ওয়ার্ল্ড ডিজাইনার রাউন্ডে সামানজার পরেছিলেন এই অপরাজিতা ফুলে অনুপ্রাণিত গাউনছবি: ফেসবুক/সামানজার সাঈদ৮ / ১১নকশিকাঁথা ও শিল্পাচার্জ জয়নুল আবেদিনের শিল্পকর্মের নকশা আছে সামানজার সাঈদের এই গাউনেছবি: ফেসবুক/সামানজার সাঈদআরও পড়ুনঅদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থর নতুন প্রথম বাড়ির অন্দরটা ঘুরে আসুন৩ ঘণ্টা আগে৯ / ১১এয়ারপোর্ট লুকে সামানজার সাঈদ। নহা তরাং সিটিতে অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। কয়েক দিন আগে সেই শহরে আসার পথে বিমানবন্দরে তোলাছবি: ফেসবুক/সামানজার সাঈদ১০ / ১১মিস ওয়ার্ল্ড টপ মডেল রাউন্ড ও ভিয়েতনাম বিউটি ফ্যাশন ফেস্টের রানওয়েতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদছবি: মিস ওয়ার্ল্ড১১ / ১১মিস ওয়ার্ল্ডের মঞ্চে সামানজার এদিন পরেছিলেন ভিয়েতনামের নামকরা এক ডিজাইনারের সিক্যুইনের নকশা করা পোশাকছবি: ফেসবুক/সামানজার সাঈদআরও পড়ুনবিশ্বসুন্দরীর মঞ্চে সামানজারকে প্রথম সপ্তাহে যত পোশাকে দেখা গেল১৫ আগস্ট ২০২৬প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনফ্যাশন থেকে আরও দেখুনতারকা সাজপ্রতিযোগিতামডেলমিস ওয়ার্ল্ডবিশ্বসুন্দরী