জীবনযাপন

অভিনেত্রী বোন মহসিনার বিয়ের শাড়ির নকশায় সাফিয়া সাথী কোন গল্প বললেন

August 23, 2026
2 days ago
By SAJ
অভিনেত্রী বোন মহসিনার বিয়ের শাড়ির নকশায় সাফিয়া সাথী কোন গল্প বললেন
১ / ১২২১ আগস্ট বিয়ে করেছেন অভিনেত্রী মহসিনা আক্তার। তাঁর স্বামী চট্টগ্রামের ছেলে ইরফান উদ্দিন একজন সিনেমাটোগ্রাফার। দুজনেই নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদের সঙ্গে কাজ করেছেন। একাধিক মঞ্চনাটকে দুজন একসঙ্গে কাজ করতে গিয়েই পরিচয়। আগামী মাসেই ফিল্ম মেকিং নিয়ে লন্ডনে উচ্চতর পড়াশোনা করতে যাওয়ার কথা আছে ইরফানেরছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি২ / ১২বিয়ের মাত্র ১২ দিন আগে হঠাৎ করে মহসিনা তাঁর বোন ডিজাইনার সাফিয়া সাথীকে বলেন, তিনি বিয়ে করবেন। আর সেখানে তাঁরা কী পরবেন, সেটা সাফিয়াই ঠিক করেনছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি৩ / ১২সাফিয়া সাথী বলেন, ‘এত কম সময়ে নিজের বোনের জন্য ডিজাইন করতে হবে, ভাবিনি। তারপরও বোনের কোনো বিশেষ চাহিদা ছিল না। সে আমাকে নিজের মতো করে পোশাকের নকশা করতে বলে দেয়।’ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি৪ / ১২এই কদিনের মধ্যে মহসিনার শাড়ির রং কী হবে চিন্তা করতেই চলে যায় তিন দিন। ঠিক হয়, লালের মধ্যেই রাখবেন রংটি। তারপর তীব্র গ্যাস–সংকটে ডাই করে পছন্দের রং তৈরি করতেই লেগে যায় আরও পাঁচ দিনছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি৫ / ১২ডাই শেষে স্ট্রবেরি রেড রঙের তসর সিল্ক শাড়িটির নকশার ভাবনাটা বুঝিয়ে দেন কারিগরদের। নিজে তদারকি করে শাড়ির কাজ শেষ করেন সাফিয়া সাথীছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি৬ / ১২সাফিয়া সাথী বলেন, ‘আমি একদিন অনেক সময় নিয়ে বসে ভাবলাম, ছোটবেলা থেকে বোনকে আমি কেমন দেখেছি। মনে এল মুক্ত পাখির মতো উড়ে বেড়াত সে। আর দেখেছি প্রকৃতির সঙ্গে সখ্য। একটু বড় হওয়ার পর দেখেছি মঞ্চ, সেট, লাইট আর মহড়ার সঙ্গে জড়িয়ে আছে তাঁর জীবন।’এসব ভেবেই মহসিনার বিয়ের শাড়ি নকশা চূড়ান্ত করেন সাফিয়াছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি৭ / ১২মহসিনা আক্তারের মাথার লং ভেইলটিকে (মাথায় পরার বড় ওড়না) আকাশ কল্পনা করে হাতের কাজে দুটি মুক্ত বিহঙ্গ ফুটিয়ে তোলা হয়েছে। গাছপালা আর ফুলের বাগান ছাড়িয়ে ওরা উড়ে চলেছে অসীমের পানেছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি৮ / ১২শাড়ির জমিনটি ইচ্ছা করেই খালি রাখা হয়েছে। যে অংশটা দিয়ে সাফিয়া তাঁর বোনের ভাবুক মনটাকে সামনে আনতে চেষ্টা করেছেন। শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজের নকশায়ও আগাছার মোটিফ রেখেছেনছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি৯ / ১২পুরো শাড়ির মধ্যে আঁচলে একটি বিশেষ গল্প বলা হয়েছে। যেখানে অভিনেত্রী মহসিনার অন্যতম মাইলফলক নাটক ‘মন্ত্রাস ৪.৪৮’-এর একটি বিশেষ দৃশ্য আঁকা হয়েছে জরির সুতা ও কারচুপির কাজের মাধ্যমে। দর্শকসহ একটি মঞ্চের ভাবনা দেখা গেছে সেখানেছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি১০ / ১২শাড়িতে নাটকের এই বিশেষ অংশটি যে বর–কনেরও ভালো লেগেছে সেটা ছবিতেও বোঝা যাচ্ছেছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি১১ / ১২টাঙ্গাইলের প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা মহসিনার শাড়িতে তাই নানা রকম গাছ-পাতার নকশা রাখা হয়েছে। বিশেষ করে তালগাছ ও তালপাতার নকশা আছে শাড়িতে। পাড়ের অংশে তালপাতা দিয়ে হাতের কাজে স্ক্যাল্পড বর্ডার করা হয়েছেছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি১২ / ১২সাফিয়া জানান, বরের পোশাকে তাঁর চরিত্রের একটি বিশেষ দিক তুলে আনার চেষ্টা করেছেন। সেটা হলো সারল্য। তাই পাঞ্জাবি আর পায়জামার নকশা ও রং বেছে নিয়েছেন হালকা রঙের। সঙ্গে ছিল একটি মাঝারি ঝুলের কোটি। কোটির কলার ও পুরো জমিনে ছোট ছোট কারচুপির কাজছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফিআরও পড়ুনবাংলাদেশি সাবরিনা ও কমেডিয়ান আঙ্কেল রজারের বিয়েতে সবার এত আগ্রহ ছিল কেন২ ঘণ্টা আগেপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনফ্যাশন থেকে আরও দেখুনবিয়েফ্যাশন ডিজাইনারতারকার বিয়েবিয়ের সাজমহসিনা আক্তার