বাংলাদেশ

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

January 24, 2026
3 months ago
By SAJ
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ জানুয়ারি, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাংলাদেশের সিদ্ধান্ত বদল হয়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ ভারত থেকে ম্যাচ না সরালে বাংলাদেশ নিরাপত্তাশঙ্কার কারণে এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে না, এটা এখন চূড়ান্ত। গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভার পর এমন কথাই বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’বিস্তারিত পড়ুন...

বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২২টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ৬৮ জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। নির্বাচন কমিশনে এখন নিবন্ধিত দল ৬০টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, দলটির কার্যক্রমও নিষিদ্ধ।বিস্তারিত পড়ুন...

নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি করে ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। টিফিন ভাতা ৮০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। জাতীয় বেতন কমিশন এ সুপারিশ করেছে।বিস্তারিত পড়ুন...

ইরানে চলমান সর্বশেষ প্রতিবাদের ঢেউ শুরু হওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেছে। এর মধ্যে দেশটি টানা ১০ দিনের বেশি সময় ধরে বাইরের দুনিয়া থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন। শুধু ইন্টারনেটই নয়, ল্যান্ডফোন ও মুঠোফোন সংযোগও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন...

চলতি বছর অস্কারে ২৪ বিভাগের মধ্যে রেকর্ড ১৬ মনোনয়ন পেয়ে চমকে দিয়েছে রায়ান কুগলারের সিনেমা ‘সিনার্স’। গত বছর মুক্তির পর থেকেই সিনেমাটি মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের। কী আছে এ সিনেমায়? কেনই-বা অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভেঙে এতগুলো মনোনয়ন পেল ‘সিনার্স’।বিস্তারিত পড়ুন...