টি–টুয়েন্টি বিশ্বকাপ: গুরবাজকে জীবন দিলেন নিউজিল্যান্ডের তিন ফিল্ডার
February 8, 2026
2 months ago
By SAJ
নিউজিল্যান্ড: ৪ ওভারে ২৬/০
ম্যাট হেনরির বলে বড় শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। সেই ক্যাচ নিতে গিয়েছিলেন তিনজন—সাইফার্ট, অ্যালেন ও মিচেল। তবে ক্যাচটি নিতে পারেননি। এর পরের ওভারে এক ছক্কা ও চার মেরেছেন গুরবাজ।
চেন্নাইয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। গ্রপ ‘ডি’ তে এটিই প্রথম ম্যাচ।
গতকাল বিশ্বকাপের প্রথম দিনে জয় পেয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। প্রথম দিনে ম্যাচের আগে এই তিন দলই ছিল ফেবারিট। দ্বিতীয় দিনে আজ প্রথম ম্যাচে কাউকে খুব বেশি ফেবারিট বলা যাচ্ছে না।
কারণ আফগানিস্তান দলটা দারুণ ছন্দে আছে। গত টি–টুয়েন্টি বিশ্বকাপে তারা খেলেছে সেমিফাইনাল। আর নিউজিল্যান্ড তো বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক দল।