জীবনযাপন

ধুলোয় ঢাকা শহরে শ্বাস নেয়ার লড়াইয়ে জয়ী হতে, পাতে রাখুন এই খাবার

January 25, 2026
2 months ago
By SAJ
ধুলোয় ঢাকা শহরে শ্বাস নেয়ার লড়াইয়ে জয়ী হতে, পাতে রাখুন এই খাবার

আমরা ঘরে এয়ার পিউরিফায়ার বসাই, জানালা বন্ধ রাখি। কিন্তু শরীরকে ভেতর থেকে শুদ্ধ রাখার যত্নও সমান জরুরি। ঢাকার বাতাস যখন বিষাক্ত হয়ে উঠছে, তখন আমাদের প্রতিদিনের খাবারই হতে পারে প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার।

পালং শাকে রয়েছে ভিটামিন সি, বিটা-ক্যারোটিন ও ম্যাগনেশিয়াম, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এর ক্লোরোফিল শরীর থেকে দূষিত টক্সিন বের করে দেয়।

নিয়মিত পালং শাক স্যুপ, সালাদ বা স্মুদি হিসেবে খেলে ফুসফুস ও লিভার দূষণের চাপ সামলাতে পারে সহজে।

আমলকী আমাদের অন্যতম শক্তিশালী প্রাকৃতিক ভিটামিন সি-এর উৎস। প্রতিদিন একটি করে আমলকী শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লিভারের বিষক্রিয়া দূর করে এবং দূষণের ক্ষতিকর প্রভাব থেকে কোষকে সুরক্ষিত রাখে।

গরম পানি বা চায়ের সঙ্গে শুকনো আমলকী যোগ করেও এটি গ্রহণ করা যায়।

আমাদের রান্নাঘরের পরিচিত উপাদান হলুদে রয়েছে কুরকুমিন, যা এক শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ। এটি ফুসফুস ও লিভারের প্রদাহ কমায় এবং দূষণজনিত ক্ষতি প্রতিরোধে সহায়ক। প্রতিদিনের দুধ বা গরম পানিতে এক চিমটি হলুদ মিশিয়ে পান করলে শরীরে জমে থাকা টক্সিন দূর হয় সহজে।

আখরোটে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের প্রদাহ কমায় এবং ফুসফুসের টিস্যুকে সুরক্ষা দেয়। প্রতিদিন সকালে একমুঠো আখরোট বা সালাদে ছড়িয়ে খেলে দূষণের প্রভাব অনেকাংশে কমানো যায়।

এটি ত্বকের আর্দ্রতা ও উজ্জ্বলতাও ধরে রাখে, যা শুষ্ক বাতাসে বিশেষ উপকারী।

ব্রকোলিতে রয়েছে সালফোরাফেন ও ভিটামিন ই, যা শরীরের প্রাকৃতিক ডিটক্স এনজাইম সক্রিয় করে। এতে জমে থাকা টক্সিন বের হয় এবং ইমিউন সিস্টেম শক্তিশালী হয়।

নিয়মিত ব্রকোলি স্যুপ বা স্টার ফ্রাই খাবারে যুক্ত রাখলে দূষণের ক্ষতি অনেকটা ঠেকানো সম্ভব।

প্রতিদিন অন্তত একবার ঘরের জানালা খুলে বাতাস চলাচল নিশ্চিত করুন।

ইনডোর গাছ রাখুন। মানিপ্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট।

ধূপ বা পারফিউম স্প্রে ব্যবহার কমান।

রান্নার সময় এক্সহস্ট ফ্যান চালু রাখুন।

হিউমিডিফায়ার ব্যবহার করুন, বিশেষ করে রাতে।

ঘরে কার্পেট বা পর্দা নিয়মিত ধুয়ে ফেলুন।

বুট বা জুতা ঘরের বাইরে খুলে রাখুন।

প্রাকৃতিক সুগন্ধি (লেমন, ইউক্যালিপটাস) ব্যবহার করুন।

ঘরের কোনায় বেকিং সোডা বা কয়লা রাখুন। দুর্গন্ধ শোষণ করে।

প্রতিদিন অন্তত ২-৩ লিটার পানি পান করুন। এটি শরীরের ভেতরের ফিল্টার সক্রিয় রাখে।

বায়ুদূষণ ঢাকার মতো শহরে পুরোপুরি এড়ানো সম্ভব নয়। কিন্তু শরীরকে ভেতর থেকে প্রস্তুত করা যায়। সঠিক খাবার, পরিমিত পানি আর ঘরের বাতাসে সচেতন যত্নই পারে এই অদৃশ্য বিষের সঙ্গে লড়াইয়ের শক্তি দিতে।

সূত্র: হেলথলাইন

ছবি: এআই