খেলা

দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা

March 4, 2026
1 month ago
By SAJ
দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেনে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আইসিসির টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও কাগজে–কলমে দক্ষিণ আফ্রিকাই ফেবারিট। দুর্দান্ত ফর্মে আছে দলটি। জিতেছে বিশ্বকাপের প্রথম সাত ম্যাচেই (সুপার ওভারে জয়সহ)। আজ ইডেন গার্ডেনের সেমিফাইনালে নামার আগে দুই দলের শক্তির জায়গা ও দুর্বলতা নিয়ে বিশেষ বিশ্লেষণ—

এইডেন মার্করামের নেতৃত্বে অজেয় হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। দীর্ঘদিনের ‘চোকার্স’ অপবাদ ঝেড়ে ফেলে এবার বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী দলটি। গতবারের রানার্সআপরা সুপার এইটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়ে জানিয়ে দিয়েছে, কেন তারা এবার শিরোপার দাবিদার।

কিউইরা সেমিফাইনালে উঠেছে পাকিস্তানের চেয়ে ভালো নেট রান রেটের সৌজন্যে। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও, কলকাতার মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া মিচেল স্যান্টনারের দল।